ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
ফরিদগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ও শনিবার সকালে ওই দুটি দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার পূর্ব বদরপুর পাটওয়ারী বাড়ির ফজলুল কাদেরের ছেলে আব্দুল্লাহ (২) শনিবার সকালে বাড়ির পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তার লাশ পুকুরে ভেসে উঠতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। অপরদিকে উপজেলার কড়ৈতলী গ্রামের চন্দের বাড়ির প্রবাসী মো. সেলিম খানের ছেলে ফারহান খান (৪) শুক্রবার বিকালে পুকুরের পানিতে ডুবে মারা যায়।
