মোঃ ইমাম উদ্দিন (৮) ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ ৫ মাস যাবত ঢাকা শিশু হাস-পাতালে চিকিত্সাধীন আছে। তার চিকিত্সার জন্য অন্তত ৫ লাখ টাকার প্রয়োজন, যা যোগাড় করা তার সামান্য চাকরিজীবী বাবার পক্ষে সম্ভব নয়। তিনি তার ছেলের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: কাজী ফারুক আহম্মেদ (বাবা), হিসাব নং-০০৪৩৪০২০২৯৯, ব্যাংক এশিয়া লি: গুলশান শাখা, ঢাকা।
