টু কি টা কি

আপডেট : ২৩ জুন ২০১৩, ২১:৫১
সিটিসেল বাস্কেটবল লিগ স্পোর্টস রিপোর্টার গতকাল ধানমন্ডি জিমনেসিয়ামে অনুষ্ঠিত সিটিসেল প্রিমিয়ার লিগ বাস্কেটবল লিগে ঈগেলস ৬৮-২৫ পয়েন্টে হরনেটসকে হারায়। বিজয়ী দলের এমিলন ১৫ এবং সবুজ ও খায়রুল প্রত্যেকে ১২ পয়েন্ট করে এবং হরনেটসের মামুন ১০ ও মিজান ৭ পয়েন্ট স্কোর করেন। জেলা ফুটবল স্পোর্টস রিপোর্টার নরসিংদীতে প্রাইম ব্যাংক জেলা ফুটবল লিগে গতকাল ধূমকেতু সংঘ ২-০ গোলে পলাশ খেলোয়াড় কল্যাণ সমিতিকে হারিয়েছে। জাবেদ দুই গোল করেন। পাবনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা ফুটবল লিগে টাইব্রেকারে ব্রাদার্স ইউনিয়ন ৩-২ গোলে তিন টিনএজার ফুটবল একাডেমিকে হারিয়েছে। তৃতীয় বিভাগ ফুটবল স্পোর্টস রিপোর্টার গতকাল কমলাপুর স্টেডিয়ামে সুপার সাইন কেবলস তৃতীয় বিভাগ ফুটবল লিগে অনির্বান সংসদ ১-০ গোলে মাতুয়াইল উদয়ন সংসদকে হারিয়েছে। সুসান গোল করেন। কিশোর ফুটবলারদের বাছাই সিলেটে ক্যানেরী ওয়ার্ফের দ্বিতীয় পর্বের অনূর্ধ্ব-১৪ ফুটবলার বাছাই সিলেটের কুসিয়া দক্ষিণ সুরমার মাঠে শুরু হবে ২৯ জুন। কিশোর ফুটবলারদের বাছাই করতে ইংলিশ ফুটসাল দলের কোচ এসেছেন গতকাল। প্রেঃ বিঃ।