গড় হতে রাশিগুলোর সংখ্যা নির্ণয়ের সূত্রটি লেখ
গণিত
হিমন এডওয়ার্ড গমেজ , সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
গড়
১. গড় কাকে বলে?
উত্তর : কতগুলো রাশির যোগফলকে তাদের রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে ঐ রাশিগুলোর গড় বলা হয়।
২. গড় ´ রাশিগুলোর সংখ্যা = কত?
উত্তর : রাশিগুলোর যোগফল।
৩.গড় থেকে কীভাবে রাশিগুলোর যোগফল পাওয়া যায়?
উত্তর : নিচের সূত্র থেকে রাশিগুলোর যোগফল পাওয়া যায়।
রাশিগুলোর যোগফল = গড় ´ রাশিগুলোর সংখ্যা।
৪.গড় হতে রাশিগুলোর সংখ্যা নির্ণয়ের সূত্রটি লেখ।
উত্তর : রাশির সংখ্যা = রাশিগুলোর যোগফল ¸ গড়।
৫.৮টি রাশির যোগফল ৯৬, রাশিগুলোর গড় কত?
উত্তর : ১২।
৬ .জুলাই মাসে দৈনিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৫৫ সে.মি. হলে, মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
উত্তর : ১৭০৫ সে.মি.।
৭. ১৪, ১৬, ২০, ২২ ও ২৩ এর গড় কত হবে?
উত্তর : ১৯।
৮. ১২টি সংখ্যার যোগফল ২০৪। সংখ্যাগুলোর গড় কত?
উত্তর : ১৭।
৯. ১৪ টি রাশির গড় ২৫। এদের যোগফল কত?
উত্তর : ৩৫০।
১০. কতগুলো রাশির যোগফল ৬৬৫। এদের গড় ১৯ হলে রাশির সংখ্যা কত?
উত্তর : ৩৫।
১১. এক দম্পতি ও তাদের তিন কন্যার বয়সের গড় ১৯ বছর হলে তাদের বয়সের সমষ্টি কত?
উত্তর : ৯৫ বছর।
১২.রাসেল জামাল অপেক্ষা ১০ বছরের বড়। জামালের বয়স ৮ বছর। দুজনের গড় বয়স কত?
উত্তর : ১৩ বছর।
১৩. এক ডজন কলমের দাম ৬০ টাকা হলে কলমের গড় মূল্য কত?
উত্তর : ৫ টাকা।
১৪. ১২ জোড়া পেনসিলের দাম ১৯২ টাকা হলে, পেনসিলের গড় মূল্য কত?
উত্তর : ৮ টাকা।
১৫. একটি পাত্রে জীবিত মাছের গড় মূল্য ৫০ টাকা। ঐ পাত্রের ১২টি বাদে বাকি মাছ মরে গেল। জীবিত মাছের মোট মূল্য কত?
উত্তর : ৬০০ টাকা।
