দ্বাদশ শ্রেণির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

আপডেট : ১১ মে ২০১৯, ২২:১২

মো. কবির হোসেন,সুজন

সিনিয়র প্রভাষক

ব্যবস্থাপনা বিভাগ

নিকুঞ্জ মডেল কলেজ,ঢাকা

 

প্রিয় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, আজ  ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয়পত্র  হতে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে এর উত্তর প্রদান করা হলো। আশাকরি তা তোমাদর সংগ্রহে থাকবে।

উদ্দীপক:  ফয়সাল মাহমুদ চৌধুরী ফাহাদ একটি বহুজাতিক উত্পাদনশীল কোম্পানীতে চাকুরী করেন। তাদের কোম্পানী বর্তমানে ৩০ টির বেশি পণ্য উত্পাদন করে। আগামী ৫ বছরে তাদের কোম্পানী পণ্য সারিতে আরো ৬ টি নতুন পণ্য সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে। সেই লক্ষ্যে আগামী ২ বছরে কমপক্ষে ৬ টি নতুন পণ্যের মধ্যে ৪ টি পণ্য সংযোজনের প্রস্তাব গৃহীত হয়। যা বিভিন্ন বিভাগীয় প্রধানগণ মিলে ঠিক করেন।

ক) কার্য বিভাজনের নীতি কী?

খ) একার্থক পরিকল্পনা বলতে কি  বোঝায়?

গ) উপরের উদ্দীপকে ৪ টি নতুন পণ্য সংযোজন মেয়াদের  ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা? আলোচনা করো।

ঘ) উদ্দীপকে ৬ টি নতুন পণ্য সংযোজন কী এই ধরনের কোন পরিকল্পনার অন্তর্ভূক্ত বলে তুমি মনে করো? তোমার মতামত দাও।

উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর:প্রতিষ্ঠানের মোট কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রত্যেক ভাগের দায়িত্ব ও কর্তৃত্ব সুস্পষ্টভাবে নির্দিষ্ট করার নীতিকেই কার্য বিভাজনের নীতি বলা হয়।

উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর: যে পরিকল্পনা কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য প্রণয়ন করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলা হয়।

প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হয়। কখনো নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য, কখনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য, কখনো অন্য কোন পরিকল্পনার প্রয়োজনীয়তা সৃষ্টি হবার আগ পর্যন্ত। তাই কিছু পরিকল্পনা হয় দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা হয় স্বল্পমেয়াদী। তবে যেই সব পরিকল্পনা স্বাভাবিকভাবেই স্বল্পমেয়াদী হয়ে থাকে এবং কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা কোনো নির্দিষ্ট সময়ের পরে এর প্রয়োজনীয়তা আর থাকে না তাকে একার্থক পরিকল্পনা বলা হয়।

উদ্দীপকে গ নং প্রশ্নের উত্তর:  উদ্দীপকে ৪ টি নতুন পণ্য সংযোজন মেয়াদের ভিত্তিতে মধ্যমেয়াদী  পরিকল্পনা

এক বছরের অধিক এবং সর্বোচ্চ পাঁচ বছর সময়ের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে মধ্যমেয়াদী পরিকল্পনা বলা হয়। ব্যবসায় প্রতিষ্ঠানে কর্পোরেট লেভেলে এবং রাষ্ট্রীয় পর্যায়ে এই ধরনের পরিকল্পনা বেশি প্রণয়ন করা হয়।

উপরের উদ্দীপকে ফয়সাল মাহমুদ চৌধুরী ফাহাদ এর কর্মরত প্রতিষ্ঠানে আগামী পাঁচ বছরের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করা হয়। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আরো কিছু পরিকল্পনা প্রণয়নের আবশ্যকতা অনুভব করায় এর মধ্যে থেকে ২ বছরের জন্য নতৃুন একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়। এই সময়ের মধ্যে ৪ টি নতুন পণ্য পণ্যসারীতে সংযোজনের সিদ্ধান্ত গৃহীত হয়। যেহেতু ৪ টি পণ্য আগামী ২ বছরের মধ্যে সংযোজনের প্রস্তাব গৃহীত হয় সেই হিসাবে ২ বছর সময়ের জন্য গৃহীত সিদ্ধান্ত হলো মধ্যমেয়াদী একটি পরিকল্পনা যা ইচ্ছা করলে প্রতিষ্ঠানে কর্পোরেট লেভেল প্রণয়ন করতে পারে।

উদ্দীপকের ঘ নং প্রশ্নের উত্তর: উদ্দীপকে ৬ টি নতুন পণ্য সংযোজন হলো কাঠামো ভিত্তিতে একটি স্ট্র্যাটিজিক পরিকল্পনা।

প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য সর্বোচ্চ পর্যায়ের নির্বাহীগণ কর্তৃক দীর্ঘ চিন্তাভাবনার ফলে যে পরিকল্পনা প্রণয়ন করে তাকে স্ট্র্যাটিজিক পরিকল্পনা বলা হয়। এই ধরনের পরিকল্পনা সাধারণত তীব্র প্রতিযোগীতাপূর্ণ বাজারে করা হয়ে থাকে।

উপরের উদ্দীপকে একটি বহুজাতিক প্রতিষ্ঠান ৩০ টির বেশি পণ্য উত্পাদন করে থাকে। কিন্তু প্রতিষ্ঠান সম্প্রসারণের উদ্দেশ্যে বাজার সম্প্রসারণের লক্ষ্যে তারা আরো ৬ টি নতুন পণ্য উত্পাদনের পরিকল্পনা করে। তবে ৫ বছরের বেশি সময়ের জন্য করা হয় বলে একে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলা যায়। আর এই ধরনের পরিকল্পনা সাধারণত উচ্চ স্তরের নির্বাহীগণ প্রণয়ন করে থাকে। এতে মধ্য বা নিম্ন স্তরের নির্বাহীদের প্রয়োজন হয় না। দীর্ঘ চিন্তা ভাবনার পর এই ধরনের পরিকল্পনা নির্বাহীগণ নিয়ে থাকেন বলে ৬ টি নতুন পণ্য সংযোজন ও একটি পরিকল্পনা তা হলো সংগঠন কাঠামোর ভিত্তিতে স্ট্র্যাটিজিক পরিকল্পনা।

উত্পাদনের ক্ষেত্রে বর্তমানে তীব্র প্রতিযোগীতা বিদ্যমান। এই তীব্র প্রতিযোগীতাপূর্ণ বাজারে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রণয়ন করতে হয়। কখনো স্বল্পমেয়াদী কখনো আবার দীর্ঘমেয়াদী। তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের জন্য কিছু কিছু স্বল্পমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করতে হয়। তাই দীর্ঘমেয়াদী এই পরিকল্পনাগুলো হলো  স্ট্র্যাটিজিক পরিকল্পনা। কারণ এই পরিকল্পনাগুলো প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ের নির্বাহীদের চিন্তার বহি:প্রকাশ। এগুলো কাঠামো ভিত্তিতে নির্বাচন করা হয়। তাই ৬ টি পণ্য সংযোজন একটি স্ট্র্যাটিজিক পরিকল্পনা।