জেলা প্রতিনিধি
লোক ও কারু শিল্প ফাউন্ডেশন, সোনারগাঁ
এটি লোকশিল্প জাদুঘর হিসেবে ব্যাপক পরিচিত।
হাজীগঞ্জ দুর্গ, কিল্লারপুল
এটি ঈশা খাঁর কেল্লা হিসেবে পরিচিত। এটি একটি ঐতিহাসিক দুর্গ।
কদম রসুল দরগাহ, বন্দর
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর কদম মোবারক এর চিহ্ন সম্বলিত একটি পাথর আছে এবং এর জন্যই দরগাহ এর নামকরণ হয়েছে কদমরসুল দরগাহ।
পাঁচ পীরের দরগাহ, মোগড়াপাড়া, সোনারগাঁ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া নামক স্থানে এই দরগাহ অবস্থিত।
ইপিজেড আদমজী, সিদ্ধিরগঞ্জ
এখানে পৃথিবীর বিখ্যাত জুটমিল আদমজী জুটমিল অবস্থিত ছিল।
মেরিন একাডেমী, সোনাকান্দা, বন্দর,
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার সোনাকান্দা নামক স্থানে মেরিন একাডেমী অবস্থিত।
লাঙ্গলবন্দ, হিন্দু তীর্থস্থান, বন্দর
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার লাঙ্গলবন্দ হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক মহাতীর্থস্থান হিসেবে পরিচিত।
সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ এর মাজার, সোনারগাঁ
এখানে সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ এর মাজার রয়েছে।
সোনাকান্দা দুর্গ, বন্দর
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার সোনাকান্দা নামক স্থানে ঐতিহাসিক সোনাকান্দা দুর্গ অবস্থিত।
সালেহ বাবার মাজার, বন্দর,
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার সালেহ নগর এলাকায় অবস্থিত। হাজী বাবা সালেহ ইয়ামীনী (রাঃ) মৃত্যুকালীন সময় পর্যন্ত এখানে ইসলাম প্রচার করেন এবং উক্ত স্থানেই মারা যান। কথিত আছে সে সময়ে সালেহ বাবা (রাঃ) এর সাথে সাক্ষাত্ করে গেলে ব্যবসা-বাণিজ্যে ব্যাপক মুনাফা হতো।
