নারায়ণগঞ্জের নামকরণ

আপডেট : ২৫ জুন ২০১৩, ২১:২৫
১৭৭৬ সালের ঘটনা। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার বিশ্বাসঘাতক সভাসদ ছিলেন জগত্ শেঠ। জগত্ শেঠের ঢাকা শাখার ম্যানেজার ছিলেন জনৈক বিখনলাল পাণ্ডে। ওই সময়ে একটি গুজবের খবরে ইংরেজরা ঢাকা ছেড়ে কোলকাতায় পালিয়ে যাওয়ার সময় তারা তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ ফেলে রেখে যায়। বিশ্বস্ত বিখনলাল পাণ্ডে তাদের সম্পদ লুকিয়ে রেখেছিল ঢাকার লালবাগ কেল্লায়। ইংরেজরা ফিরে আসার পর সে তাদের সম্পদ তাদের কাছে বুঝিয়ে দিয়েছিল। এতে ইংরেজরা খুশি হয়ে বিখনলাল পাণ্ডেকে বিশ্বস্ততার পুরস্কার দিতে চায়। তখন ধর্মপরায়ণ বিখনলাল পাণ্ডে বর্তমান নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় একটি লক্ষ্মী নারায়ণের বিগ্রহ প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করে। প্রতিষ্ঠিত হয় শ্রী শ্রী রাজালক্ষ্মী নারায়ণ জিউর আখড়া। এই আখড়া প্রতিষ্ঠার পর এর খরচ নির্বাহের জন্য তত্কালীন খিদিরপুর (বর্তমান নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদি জেলা) ও লক্ষ্মীবাজার পরগনার জমিদারি বিখনলাল পাণ্ডেকে দেয়া হয়। শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ার নাম থেকেই নারায়ণগঞ্জ জেলার নামকরণ হয়েছে। অপরদিকে ভ্রমণ বইটিতে নারায়ণগঞ্জ শহরের উত্পত্তির কথা প্রসঙ্গে বলা হয়, “আন্দাজ ১৭৬০ খৃস্টাব্দে বর্তমান নারায়ণগঞ্জটি স্থাপিত হয়।