ন্যাপোলি থেকে এডিনস কাভানিকে দলে নেয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি। সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে সিরি এ’র দলটিকে থেকে কাভানিকে আনতে কোচ হোসে মরিনহোর দলটিকে গুনতে হচ্ছে ৫৮ মিলিয়ন ইউরো। ন্যাপোলির একটি রেডিও স্টেশন রেডিও মার্তে জানিয়েছে, চেলসি দলে যাওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন এডিনস কাভানি। তারা বলেন, ‘মাত্র আমরা আমাদের বিশ্বাসযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি, ইতিমধ্যেই ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসির সাথে চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছেন এডিনস কাভানি।’ জানা গেছে, প্রতি মৌসুমে প্রায় সাড়ে আট মিলিয়ন ইউরো আয় করবেন উরুগুয়ের এই তারকা। ন্যাপোলিতে দারুণ পারফরম্যান্সের পর থেকেই কাভানির দিকে চোখ পড়ে বিশ্বের নামিদামি ক্লাবগুলোর। এই তালিকায় চেলসি ছাড়াও আছে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও পিএসজি। তবে ২৬ বছর বয়সী এই তারকা কোথায় যাচ্ছেন সেজন্য আর অল্প কিছুদিন অপেক্ষা করতেই হচ্ছে।
