রামুর দিদার বলি আবারো চ্যাম্পিয়ন

আপডেট : ২৫ জুন ২০১৩, ২২:০০
রামুর দিদার বলি কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলার ৫৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে। গত শনিবার শেষ দিনে তিনি প্রায় ১৫ মিনিট লড়াই করে উখিয়ার শামসু বলিকে হারিয়ে ১৩ বারের মতো চ্যাম্পিয়ন হন। এদিকে নাপিতখালীর শহিদউল্লাহ রানার্স আপের লড়াইয়ে নন্দাখালীর সেলিম বলিকে হারান এবং মহেশখালীর রাসেল তৃতীয় স্থান পান নন্দাখালীর শাহাবউদ্দিন বলিকে হারিয়ে। খেলা শেষে পুরস্কার বিতরণকালে প্রধান অতিথি কক্সবাজার জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, ১৯৫৭ সাল থেকে কক্সবাজার স্টেডিয়ামে চলছে ঐতিহ্যবাহী এ বলি খেলা। জাতীয় ক্রীড়া পরিষদ এটিকে জনপ্রিয় খেলা হিসেবে তুলে ধরতে পারে।