নগরীর সেফা ডায়াগনিস্টক ল্যাবে ডা. আরিফুর রহমানকে পিটিয়ে হত্যার প্রমাণ মিলেছে। পুলিশের কাছে গত সোমবার নিহতের ময়না তদন্ত রিপোর্ট হস্তান্তর করেন শের-ই বাংলা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে বিভাগীয় প্রধান সহকারি অধ্যপক ডা. আক্তারুজ্জামান তালুকদার। তিনি বলেন, তার মরদেহের বিভিন্ন স্থানে ফোলা জখম পাওয়া গেছে। বিশেষ করে তিনি মাথায় আঘাত পান। এ কারণে তার মৃত্যু হয়। তিনি আরো বলেন. পুলিশের রিপোর্টে ডা. আরিফের শরীরে মারধরের চিহ্ন পাওয়া যায়নি বলে উল্লেখ আছে। কিন্তু ময়না তদন্তের লাশের বিভিন্ন স্থানে ফোলা জখম পাওয়া গেছে।
এদিকে ডা. আরিফুর রহমান হত্যাকাণ্ডের বিচারের দাবীতে গত সোমবার বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন ( বিএমএ) ও স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) বরিশাল জেলা কমিটি পৃথকভাবে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে। প্রতিবাদ সভায় অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারসহ উপযুক্ত বিচারের দাবি জানানো হয়।
