উল্লাপাড়ার বাহারী গামছা বিশ্বজুড়ে সমাদৃত

আপডেট : ২৬ জুন ২০১৩, ২০:১৩
সিরাজগঞ্জের উল্লাপাড়ার তৈরি নানা রকমের বাহারী গামছার চাহিদা বেশ ছাড়িয়ে এখন বিদেশের বাজারেও সমাদৃত হচ্ছে। এক সময় এখানকার তৈরি গামছা গ্রামে হাটে বাজারে ও শহরের ফুটপথে কিংবা লঞ্চ, স্টিমার, রেল স্টেশন ও বাস টার্মিনালে গামছা গামছা বলে হাক ছাড়িতে ক্রেতাদের দৃষ্টি ও মনোযোগ আকর্ষণ করে বিক্রি করতে হতো। এখন দিন বদলের ছোয়ায় তাঁত শিল্পে আধুনিকতার ছোয়া লেগে তাঁত কারখানায় উন্নতমানের শাড়ি, লুঙ্গির পাশাপাশি উল্লাপাড়ার তৈরি গামছাও রফতানি পণ্য হিসেবে স্থান করে নিয়েছে। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে গামছা এখন বিদেশের বাজারেও রফতানি হচ্ছে গামছা প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, নেপালসহ মধ্যপ্রাচ্যের দেশ সমূহে রফতানি করা হচ্ছে।