১৯৬৮ সালে বর্তমান ভাসানী মিলনায়তনে (তত্কালীন অমরাবতী নাট্যমন্দির) অনুষ্ঠিত হয়েছিল এক সাংবাদিক সম্মেলন। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের প্রথিতযশা সাংবাদিক, কবি-সাহ্যিতিক, লেখকবৃন্দ। তত্কালীন ইউনাইটেড প্রেস অব পাকিস্তান (ইউপিপি) সিরাজগঞ্জ মহুকুমা প্রতিনিধি গোবিন্দ মোহন ঘোষ জানান, ইষ্ট পাকিস্তান জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ পাবনা জেলা কমিটির উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনে উপস্থিত ছিলেন ইষ্ট পাকিস্তান জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন এর সভাপতি (মফস্বল) শফিউদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক রনেশ মৈত্র, পাকিস্তান অবজারভার-এর সংবাদদাতা ও ইষ্ট পাকিস্তান জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন এর সিরাজগঞ্জ মহুকুমার সাধারন সম্পাদক হাবিবুল আলম ও সভাপতি দৈনিক ইত্তেফাকের সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুর রউফ খান, দৈনিক সংবাদের প্রতিনিধি রামকৃষ্ণ সাহা, সাপ্তাহিক পুর্ব দেশ রিপোর্টার মিজানুর রহমান, তত্কালীন দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়া, ইত্তেফাকের তত্কালীন বার্তা সম্পাদক শহীদ সিরাজ উদ্দিন হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও লেখক কেজি মোস্তফা, কবি ডঃ কাজী দ্বীন মোহাম্মদ, ডঃ কাজী মোতাহার হোসেন, সাহিত্যিক গজেন কর্মকার ( নাটোর), এপিপি’র পাবনা সংবাদদাতা এ কে এম আজিজুল হক, ডঃ বিশিষ্ট লেখক ডঃ গোলাম সাকলাইন, ডঃ মোহাম্মদ শহিদুল্লাহ, ন্যাপ নেতা সাইফুল ইসলাম, পৌরসভার ভাইস চেয়ারম্যান টি.এ খান, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তত্কালীন সিরাজগঞ্জ মহুকুমা প্রশাসক এনাম আহমেদ চৌধূরী। সম্মেলনে সভাপতিত্ব করেন ইষ্ট পাকিস্তান জানর্্ালিষ্ট এ্যাসোসিয়েশন এর পাবনা জেলার সভাপতি এবং এ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের পাবনা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক এ কে এম আজিজুল হক, উপস্থিত ছিলেন তত্কালীন সিরাজগঞ্জ মহুকুমা মুসলিম লীগের সভাপতি ও বিশিষ্ট লেখক আসাদ-উদ-দৌলা সিরাজী ও মহুকুমা মুসলিম লীগের সাধারন সম্পাদক ও প্রখ্যাত আইনজীবি তোফাজ্জল হোসেন মোক্তার।
