উল্লাপাড়ার ঐতিহ্যবাহী পাট বন্দর কালের নিরব সাক্ষী

আপডেট : ২৬ জুন ২০১৩, ২০:১৯
দেশের দ্বিতীয় বৃহত্তম পাট বন্দর নামে খ্যাত উল্লাপাড়া পাট বন্দরটি হারিয়ে ফেলেছে তার অতীত ঐতিহ্য। এক সময় উল্লাপাড়া শহর পাটের ব্যবসার উপর গড়ে ওঠে এই পাট বন্দরটি। সোনালী আঁঁশ উল্লাপাড়া পাট বন্দর এখন সোনালী অতীত। উল্লাপাড়া পাট বন্দরের বিশাল বিশাল পাটের গুদাম গুলো এখন কালের নিরব সাক্ষী হয়ে দাড়িয়ে আছে। পূর্ব পাকিস্তান আমল থেকে ১৯৮০ সাল পর্যন্ত উল্লাপাড়া পাট বন্দর ছিল ব্যবসায়ী, ফরিয়া, কৃষক ও শ্রমিকদের কলরবে মুখরিত। করতোয়া নদী সংলগ্ন এই পাট বন্দরটিতে পাট বোঝাই করে বিশাল বিশাল নৌকা ও কারগো নোঙ্গর ভিড়ানো হতো এই বন্দরে। কুলি শ্রমিকরা নৌকা ও কারগোতে পাট লোড ও অনলোড করায় ব্যস্ত থাকতো দিনের বেশির ভাগ সময়। পাট গুদাম গুলোতে হাজার হাজার শ্রমিক প্রেস মেশিন ঘুড়িয়ে পাটের গাইড বাধতো। সে সময় তাদের কলরবের মুখরিত শব্দ অনেক দূর থেকে শোনা যেত। প্রতিদিন বন্দর থেকে শত শত গুরু মহিষের গাড়ি পাটের গাইড বোঝাই করে বন্দর থেকে ৩ কি.মি. দূরে ঘাটিনা পাটের রেল ওয়াগানের মাধ্যমে সরাসরি ভারতসহ অন্যান্য দেশে বিভিন্ন স্থানে পাট রপ্তানি করা হত।