শেখ হাসিনার সরকারই দেশের উন্নয়ন করেছে

আপডেট : ২৬ জুন ২০১৩, ২০:১৯
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্র ডাক, তার ও টেলিযোগযোগ এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ১৪ দলের সমন্বয়ক মোহাহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বধানী আওয়ামীলীগ সরকারের আমলেই সিরাজগঞ্জের উন্নয়ন হয়। তিনি সিরাজগঞ্জে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিবরণ তুলে ধরে বলেন, আওয়ামীলীগ উন্নয়নের রাজনীতি করে। অবহেলিত সিরাজগঞ্জের উন্নয়নে বর্তমান মহাজোট সরকার নানামুখী উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন, সিরাজগঞ্জে কওমী জুটমিলসকে জাতীয় জুটমিলে রুপান্তর করে চালুকরণ, যমুনার ভাঙ্গন থেকে সিরাজগঞ্জকে রক্ষা করতে ক্যাপিটাল ড্রেজিং, অত্র অঞ্চলের যুবকদের কর্মসংস্থান তৈরীর লক্ষে মেরিন একাডেমী, পাসপোর্ট অফিস, হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের রিজিওনাল অফিস স্থাপন, মত্স্য ডিপ্লোমা ইনষ্টিটিউট স্থাপন, সয়দাবাদ-এনায়েতপুর সড়ক নির্মাণ, সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, শহীদ শেখ রাসেল শিশুপার্ক নির্মাণ, পৌরসভার নিয়ন্ত্রণাধীন ৫তলা বিশিষ্ট পৌর সুপার মার্কেট নির্মাণ করাসহ জেলাকে শিল্পকারখানায় সমৃদ্ধ করার লক্ষে শিল্পপার্ক নির্মাণের কাজ এগিয়ে চলছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্বৃত্বে যে কোন মুল্যেই আমরা আমাদের নির্বাচনী অঙ্গীকার পালন করে দেশকে আরো উন্নতির দিকে নিয়ে যাব। কোন ষড়যন্ত্রই আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অবশ্যই গড়ে তুলবো। গত১৭ জুন সিরাজগঞ্জ কাজীপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।