সাগরে প্রাণবৈচিত্র্য রক্ষায় ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে লেবাননের ‘ফ্রেন্ডস অব জিরা আইল্যান্ড অ্যান্ড সিডন্স বিচ’ নামের একটি সংগঠন। তাদের উদ্যোগে গতকাল ভূমধ্যসাগর উপকূলে লেবানিজ সেনাবাহিনীর অব্যবহূত বেশ কিছু উড়োজাহাজ, হেলিকপ্টার, মাইক্রোবাস, প্রাইভেটকার ইত্যাদি পানিতে নিমজ্জিত করা হয় যাতে সময়ের সঙ্গে সঙ্গে এগুলোতে প্রবাল ও অন্যান্য সামুদ্রিক উদ্ভিদ জমে মাছসহ অন্যান্য জলজ প্রাণীর অভয়াশ্রম বা ‘আন্ডারওয়াটার পার্ক’ হিসেবে গড়ে উঠতে পারে —এএফপি
