তালেবানের সাথে আলোচনায় বসতে রাজি হয়েছেন কারজাই

আপডেট : ২৬ জুন ২০১৩, ২১:২২
আফগানিস্তান ও পাকিস্তানে নিযুক্ত মার্কিন বিশেষ দূত জেমস ডবিনস মঙ্গলবার বলেছেন, তালেবান নেতৃত্বের সাথে শান্তি আলোচনায় রাজি হয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। তালেবানদের সাথে আলোচনার ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তান সরকার উভয়েই একমত হয়েছে। তিনি বলেন, আমরা এখন তালেবান নেতৃত্বের কাছ থেকে ইতিবাচক মনোভাব আশা করছি। ইসলামাবাদে মার্কিন দূতাবাসে পাকিস্তানী সরকারের সাথে আলোচনায় তিনি এসব কথা বলেন।—খবর ডন ডট কমের। কাতারের দোহায় তালেবান অফিস পরিচালনা এবং সেখানে তালেবান পতাকা উত্তোলন নিয়ে আফগান সরকারের আপত্তির কারণে তালেবানের সাথে আলোচনা থমকে যাওয়ার পর আবারো আলোচনার পথ উন্মুক্ত হতে যাচ্ছে বলে তিনি জানান।