ভোলা-৩ আসন শাওনের মনোনয়নে নেতাকর্মীদের মাঝে আনন্দ!

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২১:৪৮

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের বর্তমান সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন তৃতীয়বারের মতো আওয়ামী দলীয় মনোনয়ন লাভ করায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে বিরাজমান শংকা দূর হয়েছে, বইছে আনন্দের বন্যা বইছে। ভোলা-৩ নির্বাচনী এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় চলছে আওয়ামী লীগের মিষ্টি বিতরণ। গত এক সপ্তাহ ধরে দলীয় মনোনয়ন প্রাপ্তি নিয়ে তিনজন প্রার্থীকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে শঙ্কা-উত্কণ্ঠা বিরাজ করলেও তা এখন একেবারে পরিষ্কার।  লালমোহন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব দিক বিবেচনা করেই শাওনকে মনোনয়ন দিয়েছেন। আগামী ৩০ ডিসেম্বর বিপুল ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের মতো এ আসনটি উপহার দেওয়া হবে।