আজারেঙ্কার নাম প্রত্যাহার

আপডেট : ২৬ জুন ২০১৩, ২১:২৯
ম্যাচ শুরুর একেবারে আগ মুহূর্তে ইনজুরির কারণে গতকাল বুধবার চলমান উইম্বল্ডন থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। প্রথম রাউন্ডে পর্তুগালের মারিয়া হোয়াও কোয়েহলারের বিরুদ্ধে ম্যাচের এক পর্যায়ে হঠাত্ করেই হাঁটুতে চোট পান মহিলা এককের দ্বিতীয় বাছাই আজারেঙ্কা। ব্যাথায় কাতরে উঠে মাটিতে শুয়েও পড়েন তিনি। তবে তাত্ক্ষণিক শুশ্রূষা নিয়ে কোর্টেও ফেরেন তিনি। জয় পান সরাসরি সেটেই। কিন্তু চোট পুরোপুরি সেরে না ওঠায় শেষ পর্যন্ত আর দ্বিতীয় রাউন্ডে খেলা হলো না অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়নের। এদিকে ম্যাচের আগ মুহূর্তে গতকাল নাম প্রত্যাহার করে নিয়েছেন প্রথম রাউন্ডে নাদালকে হারানো স্টিভ ডেকরিসও।