এসিসি ইমার্জিং নেশন্স কাপ

ক্রিকেটারদের ক্যাম্প শুরু ২৯ জুন

আপডেট : ২৬ জুন ২০১৩, ২১:২৯
আসন্ন এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইমার্জিং নেশন্স কাপে খেলবে বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দল। এই টুর্নামেন্টটিকে সামনে রেখে আগামী ২৯ জুন থেকে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমীতে ক্যাম্প ডাকা হয়েছে। ক্যাম্পে ডাক পেয়েছেন ২১ জন ক্রিকেটার। ক্রিকেটারদের ২৮ তারিখ বিকাল ৫টায় রিপোর্ট করতে বলা হয়েছে। সিঙ্গাপুরে আগামী ১৭ থেকে ২৫ আগস্ট ৫০ ওভারের এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক সিঙ্গাপুর। অন্যদিকে ‘বি’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সাথে আছে আফগানিস্তান ও নেপাল। এশিয়ায় বয়সভিত্তিক এই প্রথম টুর্নামেন্টে দুই গ্রুপের শীর্ষ দুইটি দল সেমিফাইনালে খেলবে। উদ্বোধনী ম্যাচে আগামী ১৭ আগস্ট কালংয়ে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রাথমিক স্কোয়াড: লিটন কুমার দাস, মিজানুর রহমান, মাইশুকুর রহমান, সৌম্য সরকার, রোমেন আহমেদ, মোহাম্মদ মিঠুন, আসিফ আহমেদ রাতুল, নুরুল হাসান, আলাউদ্দিন বাবু, মাহমুদুল হাসান, নূর হোসেন, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন অপু, দেওয়ান সাব্বির আহমেদ, মুক্তার আলী, শুভাশীষ রায়, আবু যায়েদ চৌধুরী, আল আমিন হোসেন, রনি তালুকদার, সাব্বির রহমান, সানজামুল ইসলাম।