সংসদের টুকিটাকি

‘আমি তাকিয়ে আছি হুইপের দিকে’

আপডেট : ২৬ জুন ২০১৩, ২১:৩২
একদিন বিরতির পর গতকাল বুধবার সকালে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে বাজেট আলোচনায় সরকার ও বিরোধী দলের সদস্যরা রসাত্মক মন্তব্য করেন। এতে অধিবেশন কক্ষে স্পিকারসহ সদস্যরা হাসি চেপে রাখতে পারেননি। বাজেটের উপর আলোচনার জন্য নির্ধারিত সময় শেষ হওয়ার পর সরকার ও বিরোধী দলীয় সদস্যরা স্পিকারের নিকট অতিরিক্ত সময় প্রার্থনা করেন। গতকাল দুপুরে অধিবেশন পরিচালনার দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার কর্ণেল (অব.) শওকত আলী বলেন, আমি হুইপের দিকে তাকাচ্ছি। কখনো এক মিনিট কখনো দু’মিনিট দেখানো হচ্ছে। এভাবে চলতে পারে না। রিল্যাস্ক হয়ে বলুন সরকারদলীয় সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী সময় শেষ হওয়ার পর ডেপুটি স্পিকারের নিকট বাড়তি সময় প্রার্থনা করেন। ডেপুটি স্পিকার হাসতে হাসতে বলেন, মাননীয় সদস্য দু’মিনিট সময় দেয়া হলো। আপনি রিল্যাস্ক হয়ে বলুন। মানুষ বাজেট বুঝে না আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় সদস্য আতিউর রহমান আতিক বলেন, দেশের মানুষ বাজেট বুঝে না। তারা বুঝে দেশে শান্তি আছে কি না? বর্তমান সরকার দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে। দুদকের দাঁত গজাবে বিএনপির ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, সরকারি দলের যাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা ছিলো তা তুলে নিতে দুদকের একটি দাঁত তুলে ফেলা হয়েছিলো। আর দুদকের চেয়ারম্যান বিদায়ের সময় বলেছেন যে, দুদক হচ্ছে দাঁত ও নখবিহীন বাঘ। আমি বলতে চাই আপনারা যখন ক্ষমতায় থাকবেন না, তখন ঠিকই দুদকের দাঁত ও নখ গজাবে। ব্যক্তি বা দল নয়, বড় হচ্ছে দেশ জাতীয় পার্টির (জাপা) টিআইএস ফজলে রাব্বী বলেন, মহাজোটে জাতীয় পার্টি বৃহত্তম শরীক, কিন্তু মূল্যহীন। মহাজোটে ফাটল দেখা দিয়েছে। মহাজোটে জাতীয় পার্টি না থাকলে কি হবে তা ভেবে দেখার সময় হয়েছে। মূল্যায়ন করতে হবে ব্যক্তি বা দল নয়, বড় হচ্ছে দেশ।