ডিগ্রি পাস পরীক্ষায় এবারে উপজেলার নর্থ খুলনা ডিগ্রি কলেজ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এ কলেজ থেকে মোট ১০৪ জন পরীক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে প্রথমবারের মত ৪ জন প্রথম শ্রেণি, ৭২ জন ২য় শ্রেণিতে উত্তীর্ণ হয়ে কলেজের ফলাফলের সকল অতীত রেকর্ড ভঙ্গ করে। ব্যবসায় শিক্ষা বিভাগে শতভাগ পরীক্ষার্থী পাস করে। এছাড়া মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগে শতকরা ৭৮ ভাগ পরীক্ষার্থী পাস করে।
