জয়পুরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে আব্দুল হাকিম মন্ডলের নেতৃত্বে ব্যবসায়ী ঐক্য পরিষদ জেনারেল গ্রুপের নয়টি ও অ্যাসোসিয়েট গ্রুপের ২টি পদ পেয়ে জয়লাভ করে। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউল হক জিয়ার নেতৃত্বে ব্যবসায়ী ঐক্যজোট জেনারেল গ্রুপে ৩টি এবং অ্যাসোসিয়েট গ্রুপে ৪টি পদ পেয়েছে। জেনারেল গ্রুপের ৪৩৯ জন ভোটারের মধ্যে ৪৩৪ জন এবং অ্যাসোসিয়েট গ্রুপের ২০৩ জন ভোটারের মধ্যে ১৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনার চেয়ারম্যানের দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হান দোলন সম্প্রতি নির্বাচনের উপরোক্ত ফলাফল ঘোষণা করেন।
