তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গতকাল বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের সাথে গণসংযোগ ও পথসভা করেছে মেহেরপুর জেলা বিএনপি। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনছারুল হক এবং জাতীয়তাবাদী তৃণমূল দলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক (অব. কর্নেল) সামসুল ইসলাম সামসে্র নেতৃত্বে সদর উপজেলার বারাকপুর, গুচ্ছগ্রাম, বাজিতপুর, যাদবপুর ও গোভীপুরসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভা করে জেলা বিএনপির নেতৃবৃন্দ। গণসংযোগকালে পথসভায় নেতা-কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনছারুল হক, জাতীয়তাবাদী তৃণমূল দলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক (অব.কর্নেল) সামসুল ইসলাম সামস্, জেলা জাতীয়তাবাদী তরুণ দলের আহবায়ক কাজী মিজান মেনন, পৌর যুবদলের দপ্তর সম্পাদক ইমন বিশ্বাস, যুবদলের গোভীপুর ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।
