অবৈধপথে ভারতে যাতায়াতের সময় বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে শিশুসহ ২০জন নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা। পাচারকারী দালালরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের সুবেদার আলাউদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে পুটখালি সীমান্তের অবৈধপথে ভারতে যাতায়াতের সময় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে শিশুসহ ২০ জন নারী-পুরুষকে আটক করা হয়। আটককৃতরা হলো: ফরিদুল ইসলাম (৪০), আকতার হোসেন (১৯), গৌতম সাহা (৪০), বিজয় মজুমদার (৩২), রাজকুমার মজুমদার (৫০), স্বপন কুন্ডু (৪৭), রেমন কুমার পাল (২৬), জ্যোত্স্না রানী পাল (২২), অর্পিতা (৩), রুমা পাল (১৫), পুতুল রানী পাল (২২), নয়ন পাল (৭), সয়ন পাল (১), অসিত বিশ্বাস (৪০), মিনতি রানী মালো (৫০), মৃত্যুঞ্জয়ী মালো (২০), নিমাই সন্যাসী (২৩), মোবারক হোসেন (২২), পিন্টু মন্ডল (২৪) ও বিচিত্র মন্ডল (২০)। এদের বাড়ি নড়াইল, শরীয়তপুর, মাদারীপুর, খুলনা, মাগুরা, বাগেরহাট, মুন্সীগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায়। আটককৃত বিজয় মজুমদার জানায়, পাসপোর্ট ভিসা জটিলতায় তারা দালালদের মাধ্যমে অবৈধপথে ভারতে আত্মীয় বাড়ি বেড়াতে গিয়েছিল। নিজ দেশে ফেরার সময় তাদের বিজিবি আটক করে থানায় দিয়েছে।
