খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় ওয়েলডিং মেশিনের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে সন্ধ্যা পৌনে ৭টার দিকে।
খবরে জানা যায়, লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কের লক্ষ্মীছড়ি থানা সংলগ্ন প্রায় ১০০মি: নির্মাণাধীন ব্রিজের দ্বিতীয় গার্ডার এর নির্মাণ করতে ১০০০কি: (২২ ভোল্ট)জেনারেটরের মাধ্যমে ওয়েলডিংএর কাজ করছিল মিস্ত্রী মঞ্জুর আলম (৫৫)। এসময় পিলার ক্রসের সময় জেনারেটরের তারে জড়িয়ে যায়। টের পেয়ে দ্রুত পাশের শ্রমিকরা উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নেয়া হলেও ডাক্তার দ্রুত চমেক হাসপাতালে রেফার করে। পরে রাত সাড়ে ৯টার দিকে এ্যাম্বুল্যান্স মানিকছড়ি থেকে ফেরত আসে লক্ষ্মীছড়িতে।
লক্ষ্মীছড়ি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আতাউর রহমান সাংবাদিকদের জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তবু শতভাগ নিশ্চিত হওয়ার জন্য ইসিজি পরীক্ষার জন্য উন্নত হাসপাতালে পাঠিয়েছি। ওসি আ: জব্বার জানান, ঘটনাটি শুনেছি এ বিষয়ে প্রথমত একটি সাধারণ ডায়রি করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে। নিহত ব্যাক্তির পিতার নাম জাহেদ প্রমানিক, গ্রাম- কয়েরা হোরপাড়া, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
ইত্তেফাক/আরকেজি
