ইনানের হত্যাকারীদের ফাঁসির দাবি

বরিশাল জিলা স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ২৬ জুন ২০১৩, ২২:৫৮
জিলা স্কুলের ছাত্র সামির রাফে ইনানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এসময় বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, ইনান হত্যাকাণ্ডের প্রায় তিন মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত পুলিশ কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি। উল্টো মামলা উত্তোলনের জন্য নিহত ইনানের পরিবারকে বিভিন্ন সময় হুমকি দেয়া হচ্ছে। গত ৬ এপ্রিল নগরীর বাংলা বাজার নামকস্থানে প্রকাশ্য দিবালোকে স্থানীয় সন্ত্রাসী রিফাত ও রিশাদের নেতৃত্বে তাদের সহযোগীরা ইনানকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত ইনানের পিতা জাহাঙ্গীর হোসেন তানু বাদি হয়ে ৭ জনকে আসামি করে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।