রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন

২৯ জুন ৮নং ওয়ার্ডে পুনরায় ব্যালট পেপারে ভোটগ্রহণ

আপডেট : ২৬ জুন ২০১৩, ২২:৫৮
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে ৮নং ওয়ার্ডের টিচার্স ট্রেনিং কলেজ কেন্দে র ১নং বুথের ইভিএম মেশিন নষ্টের কারণে পুরো কেন্দে সাধারণ কাউন্সিলর পদে ২৯ জুন ব্যালট পেপারে পুনরায় ভোটগ্রহণ করা হবে। সহকারী রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম গতকাল বুধবার এতথ্য নিশ্চিত করেছেন। এদিকে রিটার্নিং অফিসারের কার্যালয় ২৯ জুন নগরীর সিপাইপাড়া মহল্লার ভোটারদের সাধারণ কাউন্সিলর পদে ভোট দেয়ার জন্য অনুরোধ জানিয়েছে। গত ১৫ জুন ভোটগ্রহণ শেষে গণনার সময় ওই কেন্দে র সাধারণ কাউন্সিলর পদের ১নং বুথের ইভিএম মেশিন নষ্ট হয়ে যায়। এ কারণে ৮নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের ফলাফল স্থগিত রাখা হয়েছে। নষ্ট হওয়া ১নং বুথের ইভিএম মেশিনে ৩১০ ভোট কাস্ট হয়েছিল। সূত্র মতে টিটিসি কেন্দে র মোট ভোটার ২ হাজার ৪১৮। কেন্দে র ৭টি বুথের ৬টিতে বর্তমান কাউন্সিলর আব্দুল হামিদ ১৫২ এবং এস.এম মাহবুবুল হক পাভেল ১ হাজার ১৯৯ ভোট পান। তবে টিটিসি কেন্দে র ১ নং বুথ বাদে তিনটি কেন্দে আব্দুল হামিদ ১ হাজার ৮৮৮ এবং পাভেল ১ হাজার ৭৬৭ ভোট পেয়েছেন।