চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির নেতা-কর্মীরা দলের সভাপতি কর্ণেল (্্অব:) অলি আহমদ আগামী জাতীয় একাদশ সংসদ নির্বাচনে ২০ দলীয় জোট চট্টগ্রাম-১৪ আসনের প্রার্থী হিসাবে গত সোমবার বিকালে মনোনয়ন ফরম জমা দেওয়ায় মিষ্টি বিতরণ করেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: ইলিয়াছের নিকট মনোনয়ন দাখিলের পরপরই উপজেলা এলডিপির কার্যালয়ে নেতা-কর্মীদের মাঝে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে এবং মিষ্টি বিতরণ করা হয়।
