আগামীকাল শনিবার চাটখিল পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি’র নেতা-কর্মীরা দলীয় প্রার্থীদের জিতানোর জন্য মরিয়া। এখানে পৌরসভার ৯ ওয়ার্ডে ৯টি ভোট কেন্দ্রে ১৯ হাজার ২৯২ জন ভোটার রয়েছে। এখানে মেয়র পদে ৫জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের সাবেক মেয়র মোঃ নাছির উদ্দিন ভুঁইয়া (কাপ-পিরিচ), বিএনপি’র সাবেক মেয়র মোস্তফা কামাল (তালা), জামায়াতে ইসলামীর উপজেলা আমির ছাইফ উল্যাহ (দোয়াত-কলম), জসিম উদ্দিন তফাদার (আনারস) ও বেলায়েত হোসেন বেলাল (টেলিভিশন)। বেলায়েত হোসেন বেলাল মোস্তফা কামালের ছোট ভাই। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাছির উদ্দিন ভুঁইয়া ও বিএনপি’র মোস্তফা কামালের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।
