সোনারগাঁও ভূমি অফিসে রহস্যজনক আগুন

আপডেট : ২৭ জুন ২০১৩, ২০:৪০
গত বৃহস্পতিবার সকালে সোনারগাঁও উপজেলা ভূমি অফিসে রহস্যজনক কারণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়েছে ১৩টি রেকর্ড বই ও ৪০টি পর্চা। সকালে বৃষ্টি থাকায় বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। সোনারগাঁও উপজেলা ভূমি অফিসে আগুনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ও,সি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে সোনারগাঁও উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ারের কক্ষের একটি কাঁচের জানালা ভেঙ্গে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোনারগাঁও থানার এস.আই. সাধন ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করেছে। সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আল আমিন জানান, বৃহস্পতিবার সকালে উপজেলা ভূমি অফিসে নাজিরের কক্ষে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে আগুনে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। অফিস থেকে কোন ধরনের মালামাল খোয়া যায়নি।