নাটোরে বিচারপতি রুহুল কুদ্দুসের সংবর্ধনা

আপডেট : ২৭ জুন ২০১৩, ২০:৪২
নাটোরে বিচারপতি রুহুল কুদ্দুসকে সংবর্ধনা দিয়েছে নাটোর জেলা আইনজীবী সমিতি। গত বুধবার বার মিলনায়তনে সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জজ জাহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, পিপি সিরাজুল ইসলাম, সিনিয়র আইনজীবী সাখাওয়াত্ হোসেন প্রমুখ।