সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৭ জুন ২০১৩, ২০:৪৩
চাঁপাইনবাবগঞ্জে ডিজিটাল মিটার স্থাপনের প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে বাধ্যতামূলক ডিজিটাল মিটার প্রতিস্থাপনের প্রতিবাদে নাগরিক উন্নয়ন কমিটির ব্যানারে মানববন্ধন করেছে পৌরবাসী। বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বক্তব্য রাখেন, কমিটির আহবায়ক আহমেদ হোসেন বাদশা, মসিদুল মাসুদ, তৌহিদুর রহমান, মনিরুজ্জামান মনির প্রমুখ। করিমগঞ্জে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ চলতি এসএসসি ও দাখিল এবং ২০১২ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় জিপি-এ ৫ প্রাপ্ত কৃতী ছাত্রী-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) করিমগঞ্জ প্রেসক্লাব চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা এরশাদ উদ্দীন মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. মতিউর রহমান এবং প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব এরশাদ উদ্দীন। বক্তব্য রাখেন আবুল হাশেম চৌধুরী, মুক্তিযোদ্ধা মো. ইকবাল, মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সম্পাদক মো. জমসেদ আলী প্রমুখ। হোমনা পৌরসভার বাজেট ঘোষণা হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ বৃহস্পতিবার নতুন কোন করারোপ ছাড়াই হোমনা পৌরসভার ২০১৩-১৪ অর্থ বছরের ২২ কোটি ৭৭ লাখ ১৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর মিলনায়তনে পৌর মেয়র মোঃ হারুন মিয়া বাজেট ঘোষণা করেন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আঃ মজিদ, পৌর কাউন্সিলর মানিক মিয়া, পৌর সচিব শাহাদাত্ হোসেন, প্রকৌশলী তারিকুল ইসলাম, আঃ মুন্নাফ প্রমুখ। রংপুরে ইনফরমেশন সিস্টেমের কর্মশালা রংপুর প্রতিনিধি \ রংপুর বিভাগীয় বার্ষিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিষয়ে দু’দিনব্যাপী কর্মশালা বুধবার শুরু হয়েছে। রংপুর ভিন্নজগত্ হলরুমে এ কর্মশালার উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নারায়ণ চন্দ বর্মা। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শাহাদত্ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ আবদুর রউফ, রংপুর রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার পিপিএম, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ গোলাম মোস্তফা প্রমুখ। কলমাকান্দায় বিজিবি’র কর্মশালা কলমাকান্দা(নেত্রকোনা) সংবাদদাতা \ কলমাকান্দা পল্লী ভবন মিলনায়তনে বৃহস্পতিবার নেত্রকোনা-১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের উদ্যোগে সীমান্তে চোরা চালান, নারী ও শিশু পাচার রোধ সংক্রান্ত দিনব্যাপী কর্মশালা ও শর্টফিল্ম প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার হারুন অর রশীদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী, মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, সাংবাদিক আব্দুর রশিদ আকন্দ। নাসিরনগরে চলছে ফলদ বৃক্ষমেলা নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ নাসিরনগরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হয়েছে। বুধবার উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাস্টার। নালিতাবাড়ীতে পল্লীচিকিত্সক সম্মেলন নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা\ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পৌরশহরের মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মিলনায়তনে বুধবার দিনব্যাপী ‘পল্লীচিকিত্সক সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন ডাঃ খোরশেদ আলম। সম্মেলনে উপজেলার বিভিন্ন এলাকার ৪০ জন পল্ল¬ী চিকিত্সক অংশ গ্রহণ করেন। বাগেরহাটে শুরু হয়েছে বৃক্ষমেলা বাগেরহাট প্রতিনিধি \ বাগেরহাটে শুরু হয়েছে ৭দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৩। জেলা প্রশাসক মু: শুকুর আলী বৃহস্পতিবার এ মেলার উদ্বোধন করেন। বাগেরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় সামাজিক বন বিভাগ ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে। নেত্রকোনা পৌরসভার বাজেট ঘোষণা নেত্রকোনা প্রতিনিধি \ নতুন কোন করারোপ ছাড়াই নেত্রকোনা পৌরসভার ২০১৩-২০১৪ অর্থবছরে ৩২ কোটি ১৮ লক্ষ ৬৯ হাজার ৫শ ৬৮ টাকার বাজেট পেশ করা হয়েছে। বুধবার পৌর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত বাজেট পেশ করেন পৌর মেয়র প্রশান্ত কুমার রায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। বরিশালে প্রশিক্ষণ কর্মশালা বরিশাল অফিস \ বরিশালে বাংলাদেশ ব্যাংকের আওতাধীন বাণিজ্যিক ব্যাংক, ডাকঘর ও সঞ্চয় কর্মকর্তাদের একদিনের কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক নূরুল আলম কাজী। জাতীয় সঞ্চয় আঞ্চলিক কার্যালয় খুলনার উপ-পরিচালক আব্দুল লতিফের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা সঞ্চয় সহকারী পরিচালক জালাল উদ্দিন বিশ্বাস, জাতীয় সঞ্চয় পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক তাইফ উদ্দিন আহমেদ ভূঞা প্রমুখ। ঘাটাইল পৌরসভার বাজেট ঘোষণা ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা \ বুধবার ঘাটাইল পৌরসভার ২০১৩-১৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভা মিলনায়তনে মেয়র মঞ্জুরুল হক নতুন কোন কর আরোপ না করে ১০ কোটি ৯৯ লাখ ৮৫ হাজার ৮০৮ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেট বিবরণী উপস্থাপন করেন পৌরসভার হিসাবরক্ষক হেলাল উদ্দিন। এ সময় প্যানেল মেয়র শামীম সরকার, পৌরসভার সচিব আবু তারেক মিয়া ,সহকারী প্রকৌশলী মাহমুদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। সিংড়া পৌরসভার বাজেট অধিবেশন সিংড়া (নাটোর) সংবাদদাতা \ সিংড়া পৌরসভার বাজেট অধিবেশন বুধবার সিংড়া পৌরসভার সম্মেলন কক্ষে ম্যাব মহাসচিব ও মেয়র অধ্যাপক শামিম আল রাজি মো. শিহানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, অধ্যক্ষ আতিকুর রহমান, প্রফেসর রাজেন্দ্রনাথ সাহা, সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সিংড়া পৌরসভার সচিব মুনসুর আলম, সিংড়া প্রেসক্লাব সভাপতি মোল্লা মো. এমরান আলী, সাধারণ সস্পাদক এসএম রাজু আহমেদ, দপ্তর সম্পাদক আকতার হোসেন, আরডিআরএস ও এসডিএলজি এপিসি সৈয়দা ফরিদা ইয়াসমিন ও পিও লুবনা শারমিন। গাংনীতে শিশুবান্ধব কর্মশালা গাংনী (মেহেরপুর) সংবাদদাতা \ গাংনীতে শিশুবান্ধব উপজেলা বাস্তবায়নে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে ব্রেকিং দ্যা সাইলেন্সের সহযোগিতায় স্থানীয় সংস্থা রুরাল ভিশন (আরভি) দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। রুরাল ভিশনের পরিচালক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রোগ্রাম অফিসার শরিফুল ইসলাম। মুন্সীগঞ্জে খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন মুন্সীগঞ্জ প্রতিনিধি \ সদর উপজেলার কোর্টগাঁও-গণকপাড়া ও দেওভোগ খাল অবৈধভাবে ভরাটের প্রতিবাদে ও পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন পালন করে। বুধবার শহরের পুরাতন কাছারি চত্বরে কোর্টগাঁও, গণকপাড়া ও দেওভোগ এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচি পালন করে। বিনয়কাঠি ইউনিয়নের বাজেট ঘোষণা ঝালকাঠি প্রতিনিধি \ ঝালকাঠির বিনয়কাঠি ইউনিয়নের ২০১৩-১৪ অর্থবছরের ৬৬ লাখ ২ হাজার ৫৬৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বুধবার ইউনিয়ন পরিষদে বাজেট আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ মিয়া, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সমাজসেবা ও ট্যাগ কর্মকর্তা শহিদুল ইসলাম। ইউপি চেয়ারম্যান সরদার এনামুল হক এলিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আবু তালেব সরদার, শাহিন সিকদার, আ. রাজ্জাকসহ পরিষদের মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাড়াইলে এ্যাজমা ফাউন্ডেশনের অফিস উদ্বোধন তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ তাড়াইলে বুধবার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে বেসরকারি সংস্থা বাংলাদেশ এ্যাজমা ফাউন্ডেশন। শাখা অফিস উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি ছিলেন তাড়াইল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেম খান। এ্যাজমা ফাউন্ডেনের শাখা ব্যবস্থাপক এমদাদুল্লাহ্র সভাপতিত্বে অফিসের উদ্বোধন করেন তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবুল কালাম। দিনাজপুর পৌরসভার বাজেট ঘোষণা স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ দিনাজপুর পৌরসভার ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এই বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় ধরা হয়েছে ৩০ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা। আর ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা।