এবারই প্রথম আমন্ত্রণমূলক হ্যান্ডবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে হ্যান্ডবল ফেডারেশন। ১০টি দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। আগামী ৬ জুলাই বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল স্টেডিয়ামে বিকাল সাড়ে তিনটায় উদ্বোধন হবে এই টুর্নামেন্ট। পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। এই প্রতিষ্ঠানের উত্পাদিত পণ্য ওয়ালটন এলইডি টেলিভিশন আমন্ত্রণমূলক জাতীয় হ্যান্ডবল (পুরুষ) টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান থেকে একটি টিভি দেয়া হবে। সুশৃংখল খেলোয়াড় ও সেরা গোলদাতাকে সেলফোন উপহার দেয়ার কথা কাল দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন ওয়ালটনের অতিরিক্ত পরিচালক ইকবাল বিন আনোয়ার। হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, টুর্নামেন্টের কর্মকর্তা নূরুল ইসলাম বিভিন্ন তথ্য দেন। চার লাখ টাকার বাজেটের টুর্নামেন্টে ওয়ালটন দিচ্ছে তিন লাখ টাকা। অংশগ্রহণকারী দল ঃ বিজিবি, পুলিশ, চট্টগ্রাম মহানগরী। জেলাগুলোর মধ্যে রয়েছে যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, মাদারীপুর, সুনামগঞ্জ এবং চুয়াডাঙ্গা জেলা।
