শেষ পর্যন্ত বাংলাদেশ হকি দলের জন্য পাকিস্তানী কোচ নাভিদ আলমকে চূড়ান্ত করেছে হকি ফেডারেশন। তার সাথে আলোচনা চূড়ান্ত হয়েছে বলে কাল ফেডারেশন সূত্রে জানা গেছে। পাকিস্তানী কোচ আসবেন সোমবার। এক বছরের চুক্তিতে তিনি ঢাকায় আসবেন বলে জানা গেছে। পাকিস্তান জাতীয় হকি দলের এই খেলোয়াড়ের বেতন ধরা হয়েছে সাড়ে তিন হাজার মার্কিন ডলার। তবে তাকে জাতীয় দলের উপদেষ্টা কোচ হিসাবে নিয়োগ দেয়া হবে বলে জানা গেছে।
