দক্ষিণ কোরিয়ার ইনচন শহরে আগামী রবিবার থেকে শুরু হবে চতুর্থ এশিয়ান ইনডোর ও মার্শাল আর্টস গেমস। এই গেমসে ছয় সদস্যের বাংলাদেশ দাবা দল অংশগ্রহণ করছে। দাবা দল বুধবার ঢাকা ত্যাগ করে। দাবাড়ুরা হলেন গ্রান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন আহমেদ, মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা, ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন। কর্মকর্তারা হচ্ছেন জাহাঙ্গীর ইসলাম ও শামীম খান। খেলা হবে চারটি ইভেন্টে।
