নব গঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ খানকে গাজীপুরে তৈরী পোশাক শিল্পে কর্মরত ৪০টি শিল্প শ্রমিক সমর্থন দিয়েছে।গতকাল বৃহস্পতিবার গাজীপুর প্রেস ক্লাবে আহুত এক সংবাদ সম্মেলনে তারা এ সমর্থন দিয়ে প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কারস ফেডারেশনের সভাপতি আবুল হোসেন।সংবাদ সম্মেলনে জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ ৪০টি সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।
