বিশেষ প্রতিনিধি
আজ রবিবার আন্তর্জাতিক নার্সেস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ১৯৭৪ সাল থেকে দেশে দিবসটি পালন করে আসছে। আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিন ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়।
নার্সেস দিবস উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্যোগে সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা যা শুভ উদ্বোধন করবেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম কে এম নাসির উদ্দিন। শোভাযাত্রা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারী। অনুষ্ঠান পরিচালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল। উপস্থিত থাকবেন উপ-পরিচালক, সহকারী পরিচালক, সেবা তত্ত্বাবধায়ক, উপসেবা তত্ত্বাবধায়ক ও সর্বস্তরের নার্স কর্মকর্তাগণ।
