কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন

আপডেট : ২৮ জুন ২০১৩, ১৮:২৮
কয়রা উপজেলা প্রশাসন ও উত্তরণের উদ্যোগে বিসিটিএফ ও এসসিআই-এর অর্থায়নে কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র্যালী, বৃক্ষ রোপণ, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ৫ জুন সকাল ১০টায় কয়রা সদরে র্যালী শেষে কয়রা প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হাসান।