রাজশাহীর গোদাগাড়ীতে জেন্ডার ও শিশু সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্লান বাংলাদেশের সহযোগিতায় মানবাধিকার সংগঠন এসিডি’র উদ্যেগে গার্ল পাওয়ার প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় গোদাগাড়ী উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করে। এসিডির এরিয়া ইনচার্জ তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. তুহিনুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শান্ত কুমার মজুমদার। কর্মশালায় প্রধান আলোচক ছিলেন দৈনিক সোনার দেশের সাব এডিটর (ফিচার) তানজিমূল হক।
