পছন্দের কাতারে অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট

আপডেট : ২৮ জুন ২০১৩, ১৮:৩৯
যেকোনো প্রতিষ্ঠান বা সেক্টর সময়োপযোগী করে পরিচালনার মাধ্যমে সফল পর্যায়ে উন্নীত করা হয়ে থাকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে। যে কারণে প্রতিনিয়তই ম্যানেজমেন্টে ডিগ্রি প্রাপ্তদের চাহিদা বেড়ে চলেছে। ব্যবস্থাপনা উন্নয়নের যুগে স্পেশালাইজড ম্যানেজমেন্টের দিকে বিশেষ করে অ্যাভিয়েশন খাতে এ ধরনের এক্সপার্টদের দুটো কারণে চাহিদা বেড়ে চলেছে; প্রথমত পুরো বিশ্বজুড়ে দ্রুত ক্যারিয়ার গঠন এবং দ্বিতীয়ত উচ্চ আয়ের চাকরি প্রাপ্তির সাথে উন্নত জীবন যাত্রার মান। বর্তমানে এই ধারায় সবচেয়ে বেশি সুযোগ এবং চাহিদা রয়েছে বিবিএ/এমবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্টে। এসব কোর্স এক সময় বিদেশ গিয়ে করতে হলেও অ্যাভিয়েশন খাতের ব্যাপক প্রসার এবং বিশ্বজুড়ে এই খাতে বিশাল সংখ্যক নির্বাহীর অবিরাম চাহিদা সৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশে এর শিক্ষা কার্যক্রম শুরু করে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি। যাদের প্রধান ক্যাম্পাস উত্তরার এগার নম্বর সেক্টরে দুই নম্বর রোডের চৌদ্দ নম্বর প্লটে অবস্থিত। এদের সাথে কথা বলা যায় এই নম্বরে ৮৯৯১৩৭১। এর ফলে অত্যন্ত কম খরচে এ দেশে আন্তর্জাতিক মানের ডিগ্রি অর্জন করা সম্ভব হচ্ছে। আর এ সুযোগে বিদেশিরাও এদেশে এসে অ্যাভিয়েশনের নানা বিষয়ে পড়ালেখা করছে। মাত্র এসএসসি বা ‘ও’ লেভেল সম্পন্নকারীরা এই কোর্সটি শুরু করতে পারবে। চার বছরে বাংলাদেশের সর্বসমাদৃত ইংলিশ মিডিয়াম শিক্ষা বোর্ড বিটেক এডেক্সেলের অধীনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনার্স ডিগ্রি অর্জন করতে পারবে। এক্ষেত্রে ১৮ মাস পর শিক্ষার্থী পাবে আন্তর্জাতিক ধারার সার্টিফিকেট লেভেল থ্রি বা এনডি। এর পর আঠারো মাসের লেভেল ফাইভ বা এইচএনডি। এরপর ফাইনাল ইয়ার বা চতুর্থ বছর পাবে টপ আপ বিবিএ বা বিএসসি। এর পর শুধু বাংলাদেশই নয়, পুরো বিশ্বজুড়ে অ্যাভিয়েশন খাতে ক্যারিয়ার গড়তে তার ভাগ্যের দুয়ার খুলে যাবে। ১৮ মাস লেভেল-৩ বা এ লেভেল করতে সর্বমোট খরচ পড়বে তিন লাখ টাকা, ১৮ মাস লেভেল-৫ করতে খরচ হবে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা এবং ১ বছর যুক্তরাজ্যের কিংসটন ইউনিভার্সিটিতে টপআপ বিএসসি করতে টিউশন ফিস সেমিস্টার ওয়াইজ দিতে হবে। এর শিক্ষা পদ্ধতি গ্রহণের ধরন অনেক সহজ। যেহেতু সেমিস্টার নিয়মে এর পড়ালেখা করতে হয় কাজেই ফেল করার আশঙ্কা নেই এবং কোনো প্রকার সেশন জট থাকে নেই। কোর্সটি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের সমতুল্য। পক্ষান্তরে বিটেক এডেক্সেল সার্টিফিকেট দেয়, যার জন্য এর মান নিয়ে তেমন প্রশ্ন থাকে না। শিক্ষার্থীরা বিভিন্ন মডিউলে এই কোর্সটি সম্পন্ন করতে পারে। কলেজটির প্রথম দ্বিতীয় ব্যাচের কয়েকশ শিক্ষার্থী ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, জার্মানি, আয়ারল্যান্ডসহ উন্নত বিশ্বে চাকরি বা ইন্টার্নি করতে চলে গেছে। তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরা যাচ্ছে দু-এক মাস পরই। ক্রমে অ্যাভিয়েশন খাতের বিকাশের সাথে চাহিদা, নতুন বিষয়ের উদ্ভব অন্যদিকে নির্বাহীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি পাওয়ায় ব্যাপক হারে শিক্ষার্থীরা এই কোর্স করার জন্য আগ্রহী হয়ে উঠেছে। অন্যদিকে ভ্রমণের আবেশ এবং গ্ল্যামার থাকায় আধুনিক স্মার্ট পেশা হিসেবে তরুণরা এই পেশা পছন্দ করছে দারুণভাবে।