টপ মুভি ডাউনলোড
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা দোকান থেকে সিনেমার সিডি অথবা ডিভিডি কিনে আনার চেয়ে বাসায় বসে ইন্টারনেট থেকে মুভি ডাউনলোড করতে বেশি পছন্দ করেন। সেইসব মুভিপ্রেমিকদের জন্য আজকের আয়োজনে থাকছে অবিশ্বাস্য একটি ওয়েবসাইট।এক পেজেই আপনি খুঁজে নিতে পারবেন আপনার চাওয়া মুভি বা ডকুমেন্টারি বা টিভি সিরিয়ালের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি। তবে অনলাইনে হাজারো টরেন্ট সাইট থেকে শুরু করে অন্যান্য সাইট রয়েছে যেগুলো থেকে খুব সহজেই মুভি ডাউনলোড করা যায়। এই সাইটের সুবিধা হলো এখানে ১৪০০-এর বেশি সাইটের অ্যাড্রেস দেওয়া থাকে। সাইটটির সুবিধা পেতে ভিজিট করুন : http://www.nosubscriptionrequired.net/ -এ লিঙ্কয়ে।
জিটিএ ৪
গ্র্যান্ড থেফট অটো গেমটি সাধারণত জিটিএ নামেই বেশি পরিচিত। রকস্টার গেম কোম্পানির সবচেয়ে জনপ্রিয় গেমের তালিকায় জিটিএ গেমটি সবসময় এক নাম্বারে থাকে। বিশ্বজুড়ে জিটিএ গেমটির লাখ লাখ ভক্ত বিদ্যমান। এ জন্যই গেমটির চতুর্থ সিকুয়্যাল জিটিএ-৪ অবমুক্ত হওয়ার প্রথম দিনই ৩.৬ মিলিয়ন কপি বিক্রি হয়েছে, যা গেম বিক্রির আগের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। জিটিএ গেমটি মূলত অ্যাকশন-অ্যাডভেঞ্চার ধরনের। গেমটিতে সিরিজের অন্যান্য গেমের মতোই গেমপ্লে রাখা হয়েছে। পুরোনো গেমগুলোর মতো বিশাল আকারের ওপেন ওয়ার্ল্ড দেওয়া হয়েছে, যেখানে ইচ্ছে করলে প্লেয়ার যেখানে খুশি ঘুরে বেড়াতে পারবে। গেমার ইচ্ছে করলে নিকোকে নিয়ে শহরে হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, সাঁতার কাটা ও লাফালাফি করে বেড়াতে পারবেন। পোশাকের দোকানে গিয়ে কিনতে পারবেন নানারকমের পোশাক। গেমটি খেলতে ভিসতা সার্ভিস প্যাক ওয়ান বা এক্সপি সার্ভিস প্যাক থ্রি অপারেটিং সিস্টেম, ইন্টেল কোর টু ডুয়ো ২.৪ গিগাহার্টজ বা সমমানের এমডি এথলন এক্স-২ প্রসেসর, কমপক্ষে ১ গিগাবাইট র্যাম, ২৫৬ মেগাবাইট মেমোরিযুক্ত এনভিডিয়া ৭৯০০ অথবা এটিআই এক্স ১৯০০ মডেলের গ্রাফিক্স কার্ড, ১৬ গিগাবাইট খালি হার্ডডিস্ক স্পেস ও ডিরেক্ট এক্স ৯.০ সি সাপোর্টেড সাউন্ড কার্ড দরকার পড়বে। আরও জানতে :http://www.rockstargames.com/IV/
পিন্টারেস্ট
সামাজিক যোগাযোগ সাইটগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে পিন্টারেস্ট। মূলত যারা ছবি ভালোবাসেন তাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী এই সাইটটি। ফলে এটি অথরিটি সাইট হিসেবে ভালো অবস্থানে রয়েছে। আর আমরা জানি অথরিটি সাইট থেকে কোনো ব্লগ বা ওয়েবসাইটের ব্যাকলিংক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিন্টারেস্ট থেকে সহজেই একজন ব্লগার বা ওয়েবমাস্টার হাই পিআর ডুফলো লিংক পেতে পারেন। যার ফলে এটি মার্কেটিংসহ সাইটে ট্রাফিক আনার একটি উপযুক্ত মাধ্যম হতে পারে। বর্তমানে ব্লগ এসইও-এর জন্য সামাজিক যোগাযোগ সাইটগুলোর ভূমিকা অনেক। যা আমাদের সাইটগুলোর সোশ্যাল সিগন্যাল বৃদ্ধি করে। সামাজিক যোগাযোগ সাইটগুলোর অনেকটিই প্রোফাইলের মাধ্যমে ডুফলো ব্যাকলিংক দিয়ে থাকে। সাইটটির সুবিধা পেতে :http://pinterest.com/
হ্যালি বেরি
জনপ্রিয় অভিনেত্রী হ্যালি বেরির জন্ম ১৪ আগস্ট, ১৯৬৬ সালে। তিনি একজন মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী, প্রাক্তন ফ্যাশন মডেল এবং বিউটি কুইন হিসেবে পরিচিত। ‘ইন্ট্রোডিউসিং ডরোথি ড্যানড্রিজ’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি এমি, গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড এবং এনএএসিপি ইমেজ পুরস্কার অর্জন করেন। এ ছাড়া ‘মনস্টারস বল’ চলচ্চিত্রের জন্য তিনি ২০০১ সালে সেরা অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন ও বাফটা পুরস্কারের জন্য মনোনীত হন। তিনি-ই প্রথম আফ্রিকান-আমেরিকান বংশোদ্ভুত অভিনেত্রী যিনি সেরা অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন। তিনি হলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী এবং তিনি রেভলনের একজন মুখপাত্রও। এ ছাড়া তার কয়েকটি চলচ্চিত্র নির্মাণে অভিনেত্রী ছাড়াও অন্যান্য অংশের সাথে তিনি যুক্ত ছিলেন। সম্প্রতি তার একটি মজার তথ্য জানা গেছে। তিনি ইদানীং ভারত নিয়ে খুব আগ্রহ বোধ করছেন। এমনকি হলিউডি এ অভিনেত্রী হ্যালি বেরিকে তার সিনেমা ‘ক্লাউড অ্যাটলাস’-এ উজ্জ্বল লাল রঙের শাড়িতে ভারতীয় সাজে দেখা গেছে। বিস্তারিত জানতে: http://www.justjared.com
/tags/halle-berry/
গ্রন্থনা : প্রাঞ্জল সেলিম
