সিটিসেল বাস্কেটবল

আপডেট : ২৮ জুন ২০১৩, ২১:২৩
সিটিসেল প্রিমিয়ার বাস্কেটবল লিগে ইউরোপা ইয়ুথ দুই ম্যাচেই একই স্কোর করেছে। গতকাল ধানমন্ডি জিমনেসিয়ামে অনুষ্ঠিত ম্যাচে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় নির্ভর দল ইউরোপ ইউথ ১১১-৬৪ পয়েন্ট ফ্লেইম বয়েজকে হারায়। আগের দিন শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ইউরোপ ইয়ুথ ১১১-৫২ পয়েন্টে রেঞ্জার্সকে হারিয়েছে। সেই ম্যাচেও ইউরোপা ইয়ুথ একচেটিয়া খেলেছে। যুক্তরাষ্ট্র থেকে আসা খেলোয়াড় বড় স্কোর করেছেন দু’জন। মার্কিন খেলোয়াড় ইভস ৩০ ও জেমস ৩০ পয়েন্ট এবং ফ্লেইম বয়েজের হাবিব ১৬ ও জিন্নাহ ১১ স্কোর করেন। কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল শুরু আজ বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) আয়োজনে ও স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় আজ শনিবার থেকে শুরু হচ্ছে কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট’ ২০১৩। বাফুফে’র আর্টিফিসিয়াল টার্ফে দেশের ২৪টি মিডিয়া হাউজের অংশগ্রহণে এই টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে আটটি খেলা অনুষ্ঠিত হবে। -খবর বিজ্ঞপ্তির