আম, জাম, কাঁঠাল, লিচু থেকে শুরু করে বেল, ডেউয়া, লটকনসহ ৩০ প্রকারের দেশীয় ফল নিয়ে গতকাল জাতীয় প্রেসক্লাব আয়োজন করে বার্ষিক ফল উত্সবের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। উত্সব উদ্বোধন করেন ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ। ফলের স্বাদ গ্রহণের সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
সূচনা বক্তব্য দেন আপ্যায়ন উপ-কমিটির আহবায়ক কাদের গনি চৌধুরী, এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিঃ-এর ব্যবস্থাপক মো. আনসার আলী। অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ফরিদা ইয়াসমিন, কোষাধ্যক্ষ বদিউল আলম, ব্যবস্থাপনা কমিটির সদস্য হাসান হাফিজ, নূরুদ্দিন আহমেদ, শামসুদ্দিন আহমেদ চারু, নূরুল হাসান খান, শান্তা মারিয়া, মাঈনুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সহ-সভাপতি কাজী রওনাক হোসেন।
