ড. মুহাম্মদ সামাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চার বছরের জন্য এশিয়ান-প্যাসিফিক এসোসিয়েশন ফর সোশ্যাল ওয়ার্ক এডুকেশন (এপিএএসডব্লিউই) এর বোর্ড মেম্বার নির্বাচিত হয়েছেন। নিউজিল্যান্ড, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের শিক্ষাবিদগণ আট সদস্য বিশিষ্ট এপিএএসডব্লিউই’র বোর্ডের সভাপতি, সেক্রেটারী, কোষাধক্ষ্যসহ অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রথম বাংলাদেশী যিনি এই গুরুত্বপূর্ণ সংস্থার বোর্ড মেম্বার নির্বাচিত হলেন। বাংলাভাষার একজন বিশিষ্ট কবি ও দেশের বরেণ্য শিক্ষাবিদ ড. মুহাম্মদ সামাদ বর্তমানে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস-এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।-প্রেস বিজ্ঞপ্তি
