সাভারে ট্রাক চাপায় পথচারী নিহত

আপডেট : ১২ মে ২০১৯, ১২:০০

ঢাকার সাভারে ট্রাক চাপায় অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ বলেন, ট্রাকটি সাভারের দিকে আসছিল। সালেহপুর এলাকায় পৌঁছলে রাস্তা পার হওয়ার সময় ওই পথচারীকে চাপা দিলে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

 

ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

ইত্তেফাক/এএম