শনিবার রাজধানীর বারডেম হাসপাতাল মিলনায়তনে ‘ইয়ং ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে ডায়াবেটিস আক্রান্ত ১৬ জন শিক্ষার্থীকে আর্থিক সাহায্য দেয়। ১৯৯৩ সাল থেকে যে সকল শিক্ষার্থী ডায়াবেটিসে আক্রান্ত তাদেরকে চিহ্নিত করে এই শিক্ষা বৃত্তি দিচ্ছে ইয়ং ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি। এই শিক্ষার্থীদের জন্য পাশাপাশি খণ্ডকালীন চাকরির ব্যবস্থাও করা হচ্ছে। প্রতিবছর ইয়ং ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি ১৫০ জন ডায়াবেটিসে আক্রান্ত শিক্ষার্থীকে এই সহায়তা প্রদান করে থাকে। তারই অংশ হিসেবে গতকাল এই সাহায্য প্রদান করা হয়। শিক্ষার্থীদের হাতে এই অর্থ প্রদান করেন অধ্যাপক ডা. এ আর খান।
