ঝিনাইদহের মহেশপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে নোয়ানীপাড়া মোড় থেকে তাকে আটক করা হয়। আটক আশিক (১৯) উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আব্দুল আলিমের ছেলে।
আরও পড়ুন: মির্জাপুরে সেবিকা দিবস ও ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন পালন
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এস.আই আলিমুজ্জামান, এস.আই সিরাজ ও এস.আই সালাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আশিককে ২ কেজি গাঁজাসহ আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
