রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৬

আপডেট : ১২ মে ২০১৯, ১৪:৪৬

মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ খবর নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

 

গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ হাজার ১৯৫টি ইয়াবা, ২ হাজার ৬১০ পুরিয়া হেরোইন, কিছু গাঁজা ও ৩৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা করা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।

 

ইত্তেফাক/এএম