সিলেট সিটি করপোরেশন

ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে মোহাম্মদ শাহজাহান

আপডেট : ২৯ জুন ২০১৩, ২৩:২০
প্যানেল মেয়র-১ মোহাম্মদ শাহজাহান সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন। নির্বাচিত মেয়র দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী অক্টোবরে সিলেট সিটি করপোরেশনের বর্তমান পরিষদের মেয়াদ শেষ হবে। এ কারণে নতুন মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ বিলম্বিত হতে পারে। এ অবস্থায় সিটি করপোরেশনের কার্যক্রম গতিশীল রাখতে প্যানেল মেয়রকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়া হয়েছে। এদিকে সিলেট সিটি করপোরেশনের বাজেট সভা আগামী ২ জুলাই অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাজেট সভার পর বাজেট ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে।