কাল বাণিজ্যিক ব্যাংকে লেনদেন বন্ধ

আপডেট : ২৯ জুন ২০১৩, ২৩:২০
অর্থবছরের প্রথম দিনে আগামীকাল সোমবার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। এদিকে কর দাতাদের আয়কর জমা দেয়ার সুবিধার্থে গতকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর সব শাখা খোলা ছিল। জানা গেছে, ৩০ জুন ব্যাংকগুলো অর্থবছরের আর্থিক হিসাব শেষ করে। এদিনে বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধ-বার্ষিক ব্যালান্স সীট তৈরি করে। তবে অনেক সময় শাখা থেকে পাঠানো হিসাব এক দিনে শেষ হয় না। যে কারণে পরদিন ১ জুলাই ‘ব্যাংক হলিডে’ হওয়ার পরও ব্যাংকের প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়ের গুরুত্বপূর্ণ কিছু শাখা খোলা রাখা হয়। তবে বাংলাদেশ ব্যাংক বা গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাফতরিক কার্যক্রম পরিচালিত হয় না।